ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদি হ/ত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, “হাদি হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সিআইডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।”
গত ৮ মার্চ হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। চার দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার তাঁদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এই হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি দাবি করেন, “ওসমান হাদি হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির একটি রাজনৈতিক চাল হতে পারে। আমি এই কাজের সাথে জড়িত ছিলাম না।” এ সময় তিনি নিহত ওসমান হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলেও অভিহিত করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল ও আলমগীরকে মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি