ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রেল দুর্ঘটনা রোধে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। একইসাথে এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুর্ঘটনার বিষয়টি নিজে সার্বক্ষণিক মনিটরিং করছেন।
দুর্ঘটনায় গাফিলতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যেই এই দুর্ঘটনায় গাফিলতির কারণে দুজন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। স্টেশন মাস্টারের গাফিলতিও খতিয়ে দেখা হচ্ছে। যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অলরেডি দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটা বিভাগীয় আরেকটি জোনাল। তদন্ত কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে অলরেডি।”
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে হাবিবুর রশিদ বলেন, “রেল দুর্ঘটনা রোধে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে রেল ক্রসিং আছে সেখানে আন্ডারপাস অথবা ওভারপাস করার চিন্তাভাবনা করছে সরকার। আরেকটি হচ্ছে- অটোমেটিক সিস্টেমের বেরিয়ার করা হবে। ট্রেন আসার সাথে সাথেই যেন বেরিয়ারগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। গেটম্যানও থাকবে অটোমেটিক বেরিয়ারও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দিয়েছেন রেল কর্তৃপক্ষকে।”
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে খাদ্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি