ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: পরিবার ও স্বজনদের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান।
রোববার (২২ মার্চ) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
বিমানবন্দর সূত্র জানায়, ডা. জোবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর নিয়মিত ফ্লাইটে করে যুক্তরাজ্যের পথে দেশ ত্যাগ করেন। তাঁর এই যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী আজ সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এর আগে গতকাল শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন ডা. জোবাইদা রহমান। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় তিনি প্রধানমন্ত্রীর পাশে থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিকেলে তিনি স্বামী তারেক রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত শ্বশুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। সেখানে তাঁরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের প্রাক্কালে পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরেছিলেন ডা. জোবাইদা রহমান। প্রায় দেড় মাস দেশে অবস্থানের পর আজ তিনি পুনরায় লন্ডন ফিরে গেলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)