ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সেপ্টেম্বরে ভারত সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর সময়সূচিতে বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে নির্ধারিত আয়ারল্যান্ড সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০১৫ সালে স্থগিত হয়ে যাওয়া ভারত সিরিজটি এবার আয়োজন করতে চায় বোর্ড। সেই লক্ষ্যেই আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে ভারতকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় দল। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
এই সিরিজ আয়োজনের কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে ২০২৬ সালের মধ্যে নতুন সময় বের করা সম্ভব হয়নি। ফলে আপাতত আয়ারল্যান্ড সফরটি স্থগিত রাখা হয়েছে।
বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা আয়ারল্যান্ডকে অন্য সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম। কিন্তু তাদের সূচি খুব ব্যস্ত থাকায় ২০২৬ সালের মধ্যে সময় পাওয়া যাচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় বের করা সম্ভব হবে।’
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ড সফর স্থগিত হওয়ায় এখন ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজগুলোর ওপরই অনেকটা নির্ভর করতে হবে টাইগারদের।
তবে কূটনৈতিক জটিলতায় ভারত সিরিজটি অনিশ্চিত হয়ে পড়লে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে বড় চাপে পড়তে পারে বাংলাদেশ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)