ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যালামনাই নেতৃবৃন্দ

২০২৬ মার্চ ২০ ১৮:২৯:৪১

ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যালামনাই নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যসহ সাধারণ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২০ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের বর্তমান আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদ কেবল আনন্দের বার্তা নিয়ে আসে না, বরং এটি আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সাম্য এবং ত্যাগের এক অনন্য শিক্ষা প্রদান করে। দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধি শেষে ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার সুদৃঢ় বন্ধন যেন এই ঈদের উছিলায় আরও শক্তিশালী হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

শুভেচ্ছা বার্তায় শামসুজ্জামান দুদু এবং এ টি এম আবদুল বারী ড্যানী দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে বলেন, উৎসবের এই দিনগুলোতে আমরা যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা সবসময়ই দেশের প্রতিটি সংকটে এবং অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্য একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ ঈদ উদযাপন কামনা করে দেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ