ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বিশ্ববাজারে জ্বালানির দামে বড় পরিবর্তন, নেপথ্যে ৩ কারণ
ডুয়া ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে। টানা কয়েক সপ্তাহের দুঃসময়ের পর সম্প্রতি বাজারে চাঙ্গাভাব দেখা গেছে। বিশেষ করে ওপেক-প্লাসের অন্যতম সদস্য রাশিয়া তাদের তেলের উত্তোলন সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর দাম বৃদ্ধির প্রবণতা প্রকাশিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ছিল ৭৬.২১ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ বেশি। একই দিনে ডব্লিউটিআই তেলের দাম ৭২.৫৫ ডলারে পৌঁছেছে, যা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এবং ওপেক-প্লাসের অন্যান্য সদস্য দেশের দৈনিক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তই এই দাম বৃদ্ধির মূল কারণ। যদিও গত এক মাসে তেলে দাম ওঠানামা করেছে। তবে এই সময়ে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানির দাম ২ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার ফলে তেলের দাম বৃদ্ধি পায়। তবে পরে বিভিন্ন দেশ মস্কোর তেল ক্রয়ের পরিমাণ কমিয়ে দেয়ায় দাম আবার পতিত হতে শুরু করে। পরে রাশিয়া এবং ওপেক-প্লাসের অন্যান্য সদস্যরা তেলের দৈনিক উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমানে এই কম উত্তোলনের কারণে অপরিশোধিত জ্বালানির বাজারে নতুন করে চাঙ্গাভাব দেখা দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ