ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পুনরায় এমপিও আবেদন নেবে শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় এক আশার বাণী শুনিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এমপিওভুক্তির (মান্থলি পে-অর্ডার) অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার আবারও নতুন করে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে। রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।’ এর ফলে দীর্ঘদিন ঝুলে থাকা অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে।
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী আরও এক বড় প্রকল্পের কথা জানান। তিনি বলেন, ‘নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।’ মন্ত্রী স্পষ্ট করে বলেন যে, ‘শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে।’ এর মাধ্যমে সব ধর্মের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা করা হবে।
ইংরেজি মাধ্যম বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়েও সংসদে কথা বলেন ড. মিলন। তিনি জানান, এসব প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট ‘ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।’ কমিটির সুপারিশ অনুযায়ী এই শিক্ষা ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে।
বর্তমানে দেশে উচ্চশিক্ষার প্রসার নিয়ে শিক্ষামন্ত্রী তথ্য দেন যে, ‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে’। নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, চাহিদা ও প্রয়োজনীয়তার নিরিখে সরকার সিদ্ধান্ত নেবে। তবে বর্তমান সরকার বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ‘মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।’
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে বেলা ১১টায় দিনের কার্যক্রম শুরু হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার