ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
মালদ্বীপে ৫ বাংলাদেশি নি/হত, কাল আসছে ২ জনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ প্রবাসীর মধ্যে দুইজনের মরদেহ আগামীকাল রোববার (১৫ মার্চ) দেশে পৌঁছাবে।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত পাঁচ বাংলাদেশি হলেন— মো. সদর আলী, সফিকুল ইসলাম, তাজ উদ্দিন ইসলাম, মো. রবিন মোল্লা এবং মো. নূরনবী সরকার। এদের মধ্যে প্রথম দুইজনের মরদেহ রোববার দেশে আসবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামে আরও দুই প্রবাসী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় উদ্ধার করার পর চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালের বাংলাদেশ হাইকমিশন নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হাসপাতালে আহতদের পরিদর্শন করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত অন্য প্রবাসীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করেছে হাইকমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস