ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সূচকের উত্থানে শেয়ারবাজারে স্বস্তি, মূলধন বাড়ল ১৫ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক: সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহটি শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে (৮–১২ মার্চ, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে আসার আভাস পাওয়া গেছে। এ সময়ে লেনদেনে ভিন্নমুখী প্রবণতা দেখা গেলেও দুই বাজার মিলিয়ে মোট বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ২৬৫ কোটি ৮৯ লাখ টাকা।
শনিবার (১৫ মার্চ) ডিএসই প্রকাশিত সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে এসব তথ্য জানা গেছে।
পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৬৮.৪০ পয়েন্টে অবস্থান নিয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬.২৫ পয়েন্টে। শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৯.৪২ পয়েন্টে পৌঁছেছে। আর এসএমই খাতের সূচক ডিএসএমইএক্স ১.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩০.৬১ পয়েন্টে।
সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি ৫৭ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯০ লাখ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬০ কোটি ৬৭ লাখ টাকা।
তবে সূচক বাড়লেও লেনদেনে কিছুটা ভাটা পড়েছে ডিএসইতে। বিদায়ী সপ্তাহে এখানে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬২ লাখ টাকা।
এ সময় ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৪টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির। এছাড়া তালিকাভুক্ত ২৪টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সপ্তাহজুড়ে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.০৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৯৮০.০৭ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে সিএসই-৩০ সূচক ০.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৭.৭১ পয়েন্টে। পাশাপাশি সিএসসিএক্স সূচক ১.০৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ হাজার ১৫৯.৮০ পয়েন্টে এবং সিএসআই সূচক ১.৬৯ শতাংশ বেড়ে ৯০৪.৬২ পয়েন্টে উঠেছে। এসএমই খাতের সূচক এসইএসএমইএক্সও ০.৫৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪৯.৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
সপ্তাহ শেষে সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ৭ হাজার ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৯ লাখ ১ হাজার ৫১৯ কোটি ১৩ লাখ টাকা। ফলে এক সপ্তাহে এখানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩০৫ কোটি ২২ লাখ টাকা।
লেনদেনের দিক থেকে অবশ্য সিএসইতে ইতিবাচক চিত্র দেখা গেছে। বিদায়ী সপ্তাহে এখানে মোট লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১০৬ কোটি ২ লাখ টাকার তুলনায় ৬০ কোটি ৫০ লাখ টাকা বেশি।
এ সময় সিএসইতে মোট ২৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির শেয়ার ও ইউনিটের দর।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস