ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

২০২৬ মার্চ ১৪ ১১:৫৭:৫৭

দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তর ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর জেলার কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী।

জানা গেছে, সঞ্চালন লাইন স্থানান্তরের কাজের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে শিবগঞ্জ এলাকার ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তর করা হবে। এ কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। উন্নয়নমূলক এ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

অন্যদিকে শেরপুর জেলায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহ ও সংশ্লিষ্ট কাজের জন্য নালিতাবাড়ী ও নকলা উপজেলায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

পিডিবির নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় লাইনের কাজ সম্পন্ন করতে এই সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত