ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
কুয়েত দূতাবাসের বিশেষ প্রচেষ্টায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকা পড়া প্রবাসী বাংলাদেশি যাত্রীরা অবশেষে দেশে ফিরতে শুরু করেছেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ তৎপরতা ও সহযোগিতায় বৃহস্পতিবার (১২ মার্চ) তারা ঢাকার উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর আকাশসীমা সংক্রান্ত জটিলতায় আমেরিকা, যুক্তরাজ্য (লন্ডন) এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য বাংলাদেশি যাত্রী কুয়েত বিমানবন্দরে আটকা পড়েন। তারা কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের কানেক্টিং ফ্লাইটে দেশে ফেরার পথে এই বিড়ম্বনায় পড়েছিলেন। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করায় তাদের যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মানবিক দিক বিবেচনা করে আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেয় দূতাবাস। তিনি বলেন, “আমরা আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ট্রানজিট ভিসা সংগ্রহসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন তারা রিয়াদ অথবা দাম্মাম বিমানবন্দর হয়ে নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পারবেন।”
যুদ্ধকালীন এই সংকটময় পরিস্থিতিতে দূতাবাসের এমন ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। তারা জানান, দূতাবাসের সহযোগিতা না থাকলে এই অনিশ্চিত সময়ে দেশে ফেরা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ