ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুলনা বিশ্ববিদ্যালয়
ডুয়া নিউজ: স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেসের আয়োজনে অনুষ্ঠিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর’ প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম বিডি-১৫’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাবেন।
দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল অংশ নেয়।
আসরের বিভিন্ন ধাপ শেষে দুটি দল নির্বাচিত হয়, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় বিজয়ী হিসেবে আবির্ভূত হয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন: গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী, একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান তমাল, সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি. এম. রাকিব।
এই দলের উদ্যোগ হচ্ছে পলিথিনের বিকল্প খোঁজা এবং উপকূলীয় নারীদের কর্মসংস্থান তৈরি করা। তারা পুরাতন জিন্স প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরি করার কাজ করছে। মূলত পরিবেশ দূষণ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে তাদের পণ্য বাজারজাত করার পরিকল্পনা করছে এবং ইতোমধ্যে তাদের ভেঞ্চার ‘Jeans2Totes’ এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিং করছে।
প্রজেক্টের নেতৃত্বে থাকা ইমন কাজী বলেন, “আমরা খুবই আনন্দিত যে আমরা বিশ্ববাজারে বাংলাদেশ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের মানবতার সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?