ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
উপনির্বাচন তদারকিতে ইসি'র বিচারিক অনুসন্ধান কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী অনিয়ম পর্যবেক্ষণ ও অভিযোগ তদন্তে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দুই জেলার যুগ্ম জেলা ও দায়রা জজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে মনোনয়ন দেওয়া হলো।
এদিকে শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বর্তমানে এ আসনে আপিল নিষ্পত্তির কার্যক্রম চলছে।
অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনেও কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে এখানেও এখন আপিল নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি করা হবে আগামী ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
এরপর ১৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে, যা চলবে ৭ এপ্রিল সকাল সাড়ে সাতটা পর্যন্ত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু