ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বঙ্গবন্ধু হলের নাম ফলক ভেঙে ‘বিজয়-২৪’ ব্যানার টানিয়ে দিলেন শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে নতুন নাম দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন নামকরণের মাধ্যমে হলটির নাম হয়েছে 'বিজয়-২৪'।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আগের নামফলকটি ভেঙে 'বিজয়-২৪' নামের নতুন ব্যানার টানিয়ে দেন।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফরিদুল ইসলাম বলেন, “খুনি ও ফ্যাসিস্ট হাসিনা তার সব কর্মকাণ্ডকে জায়েজ করতে তার পিতার নাম জুড়ে দিয়ে কার্যকর করে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। জুলাই বিপ্লবের শহীদ এবং আহত ভাইদের স্মরণে আমরা এই হলটির নাম 'বিজয়-২৪' রেখেছি।”
আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান মন্তব্য করেন, “আমাদের চূড়ান্ত বিজয় জুলাই বিপ্লবের মাধ্যমে এসেছে। সামনে আমাদের অনেক কাজ বাকি রয়েছে। আমরা যেন জুলাইকে ভুলে না যাই এবং সব কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি, এজন্য আমরা এই হলের নাম 'বিজয়-২৪' রেখেছি।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বেশ কিছু সরকারি স্থাপনার নাম 'বিজয়-২৪' রাখা হয়েছে, সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নামও পরিবর্তন করা হল। নির্দিষ্ট তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম পরিবর্তনের আশ্বাস প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?