ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
গুমের শিকার পরিবারের পাশে থাকবে সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গুমের শিকার হওয়া পরিবারগুলোর অধিকার নিশ্চিত করতে এবং তাদের যেকোনো প্রয়োজনে সরকার সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের এই অন্ধকার অধ্যায় এবং গুমের শিকার মানুষদের বাস্তব চিত্র সমাজের সামনে স্পষ্টভাবে ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "আমরা শুধু গুমের বিচার চাই না, আমরা আমাদের প্রিয় মানুষদের ফিরে পেতে চাই। হত্যা ও গুমের রাজনীতি থেকে মুক্ত একটি মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।"
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, "আমরা সেই বিভীষিকাময় বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে মানুষ গুম হতো। আমাদের ওপর যে নির্যাতন হয়েছে, তা যেন ভবিষ্যতে আর কারো ওপর না ঘটে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং গুম হওয়া পরিবারের প্রতিনিধি হাজেরা খাতুন, যার জীবনের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি