ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
জ্বালানি সাশ্রয়ে ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সাশ্রয় ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে আসন্ন স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণত দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হলেও এবার সেই আয়োজন থাকছে না।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতে এবং সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে এবার দেশব্যাপী এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দিবসের কর্মসূচি নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় ও সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করবে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি থাকে। এসব কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা এবং যাতায়াত সহজ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আগাম কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ জন্য শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।
মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের অপরাধকে মব সহিংসতার সঙ্গে এক করে দেখা ঠিক নয়। কিছু ঘটনায় তাৎক্ষণিক অপরাধ সংঘটিত হয়, যেগুলো আলাদাভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নরসিংদীতে ধর্ষণের পর এক তরুণীকে হত্যার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন স্বীকারোক্তিও দিয়েছেন। চট্টগ্রামসহ অন্যান্য ঘটনার বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
গার্মেন্টস খাতে ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিয়ে সম্ভাব্য অসন্তোষের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। অধিকাংশ কারখানাই ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মালিকরা। সরকার ও ব্যাংকিং খাতও এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি