ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসে অবস্থিত দক্ষিণী তারকার বাড়ি থেকে হেফাজতে নিয়েছে তাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।
এদিকে প্রেক্ষাগৃহে পদদিষ্ট হয়ে মারা যাওয়া ওই নারী এবং তার নয় বছর বয়সী ছেলের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আল্লু আর্জুন।
জানা গেছে, ঘটনার দিন থিয়েটারে দক্ষিণী তারকা হঠাৎ উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়েছিল। অপ্রত্যাশিতভাবে প্রিয় তারকার আগমনে দর্শক-শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক ভিড় জমে। কিন্তু এ পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় শ্বাসরোধ এবং আহত হওয়ার ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)