ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র, বিশ্ব খাদ্য কর্মসূচিতে কেটে গেল অনিশ্চয়তা
ডুয়া ডেস্ক: জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । ফলে সমুদ্রপথে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহের অনিশ্চয়তা কেটে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য কর্মসূচি জানায় টাইটেল ২ ফান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে ইউএসএআইডি এর অধীনে খাদ্য ক্রয় এবং বিতরণে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সাহায্যের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ জারি করেন। তবে জরুরি খাদ্য সহায়তার উপর এই স্থগিতাদেশ প্রযোজ্য ছিল না। যদিও ওয়াশিংটন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল।
একইসাথে ট্রাম্প বিশ্ব খাদ্য কর্মসূচিতে আর্থিক অনুদান বাতিলের ঘোষণা দিয়েছিলেন। বাতিল হওয়া এই অনুদানগুলোর মধ্যে ‘ফুড ফর পিস টাইটেল ২’ কর্মসূচির অধীনে ছিল। যা প্রতি বছর প্রায় ২ বিলিয়ন ডলার খরচ করে। এটি মার্কিন কৃষি বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার) এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) যৌথভাবে পরিচালনা করে।
নতুন পরিস্থিতির কারণে ডব্লিউএফপি সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সরবরাহ করতে সক্ষম হবে। যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ