ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার
ডুয়া নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে চারটি শিফটে ছাত্রদের পরীক্ষা শেষে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল (০৯ ফেব্রুয়ারি) ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জাবি উপাচার্য বলেন, “ভর্তি পরীক্ষার প্রথম দিনে কিছু ট্র্যাফিক সমস্যা দেখা দিলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা দ্রুত সমাধান করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, প্রক্টর ও নিরাপত্তা বিভাগের সহায়তায় আজ ট্র্যাফিক নিয়ন্ত্রণ শতভাগ সফল হয়েছে, ফলে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী অনুযায়ী, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা হবে। একইদিনে, ৩য় থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে ছাত্রীদের এবং পরবর্তী তিন শিফটে ছাত্রদের পরীক্ষা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে ‘সি১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী তিন শিফটে 'বি' ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম দুই শিফটে ছাত্রী এবং তৃতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস