ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রাথমিকে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে বেতন বৃদ্ধির সুপারিশ
ডুয়া নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শিক্ষকদের বেতন ও গ্রেড বৃদ্ধির সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার পরামর্শক কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ‘শিক্ষক’ হিসেবে কর্মজীবন শুরু করার পর পরবর্তী পদোন্নতির মাধ্যমে তাঁকে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদায়ন করা হবে। পাশাপাশি, শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা এবং উচ্চতর বেতন কাঠামোর প্রস্তাবও করা হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমেদ এসব সুপারিশ উপস্থাপন করেন। একই দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়।
পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে শিক্ষকদের এন্ট্রি লেভেলের পদে ১২তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে, আর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়ার পাশাপাশি পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে এবং প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন।
এছাড়া, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের স্কুলমুখী করা এবং শিক্ষা খাতের সংস্কারে সহায়তা করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি শিক্ষা পরামর্শক পরিষদ গঠনের সুপারিশ করেছে কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ