ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
চেন্নাইয়ে আফগান ঝড়: ৮২ রানের বিশাল জয় পেলেন রশিদ-নবিরা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচেও কানাডাকে কোনো সুযোগ দেয়নি আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরানের অনবদ্য ৯৫ রানের পর মোহাম্মদ নবির ঘূর্ণি জাদুতে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। আসরে এটি আফগানিস্তানের দ্বিতীয় জয়, অন্যদিকে চার ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল কানাডা।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ (৩০) ও ইব্রাহিম জাদরান ৪৭ রান যোগ করেন। গুরবাজ ও গুলবাদিন নাইব দ্রুত বিদায় নিলেও সেদিকুল্লাহ আতালকে নিয়ে লড়াই চালিয়ে যান ইব্রাহিম। আতালের ৪৪ এবং ইব্রাহিমের বিধ্বংসী ৯৫ রানের ওপর ভর করে ৪ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৫৬ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কার মার।
২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের তোপের মুখে পড়ে কানাডা। মাত্র ৪৮ রানেই তারা ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। দলের পক্ষে নিকোলাস কির্টন ও হার্শ ঠাকের সমান ৩০ রান করে এবং সাদ বিন জাফর ২৮ রান করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে মোহাম্মদ নবির বোলিং তোপে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রানে থামে কানাডার ইনিংস।
আফগানিস্তানের হয়ে অফ-স্পিনার মোহাম্মদ নবি একাই ৪টি উইকেট শিকার করেন। এছাড়া অধিনায়ক রশিদ খান নেন ২টি এবং মুজিব ও ওমরজাই একটি করে উইকেট পান। কানাডার পক্ষে বোলার জাসকারান সিং ৩টি উইকেট নিলেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। ৮২ রানের এই বিশাল জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপুটে উপস্থিতি জানান দিল রশিদ-নবিরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা