ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, চিকিৎসকদের পেশাদারিত্ব নিশ্চিত করা এবং মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখাই হবে তাঁর মেয়াদের প্রধান অগ্রাধিকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে প্রথম আনুষ্ঠানিক আলাপকালে মন্ত্রী জোর দিয়ে বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব।” এ সময় তিনি স্বাস্থ্য খাতের জনবল সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেবেন বলে জানান।
চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে সাখাওয়াত হোসেন বকুল বলেন, “ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না।” তিনি ঘোষণা করেন যে, আগামী সাত দিনের মধ্যেই তিনি মাঠ পর্যায়ে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবেন। আগামী এক মাসের মধ্যে দেশের সকল সরকারি হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা হবে।
জনসাধারণের মধ্যে বিদ্যমান আস্থাহীনতা দূর করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারলে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী-এমপিদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। নিজের ক্ষেত্রেও তিনি দেশীয় চিকিৎসায় আস্থার উদাহরণ তৈরি করতে চান। মন্ত্রী বলেন, “আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।”
পরিশেষে তিনি জানান, বিএনপি ঘোষিত ঐতিহাসিক ‘৩১ দফা’ এবং নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতের যে রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নেই এখন থেকে মন্ত্রণালয় কাজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি