ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি
পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু
ডুয়া নিউজ : এবার সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে লাং মার্চ শুরু করেন তারা। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি না মেনে আবারও আশ্বাসের নামে মূলা ঝোলানোর চেষ্টা করছে। তারা আর রাজপথে থাকতে চায়না, সেজন্য আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চায়।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হওয়ার পরেও কেন সচিবালয়ের দিকে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী বলেন, "আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। আমাদের সামনে বৈঠক করতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব।"
এর আগে, শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেন। বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠকে যোগ দেয়। তাদের মধ্যে ছিলেন আহমদ উল্যাহ মানসুর, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম।
বিকেল পৌনে ৩টার দিকে দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মুহাম্মদ তুহিন ফারাবী।
এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবী।
সর্বশেষ তারা সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)