ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চবির চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত
ডুয়া নিউজ : শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ক্যম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী শুরু করলে বিকেলে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।
ড. শামীম উদ্দিন খান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সব কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা যাতে কোনো আন্দোলনে যেতে না হয়, সেজন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের চাওয়া মানে আমাদেরই চাওয়া। আমরা ইতোমধ্যে ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
চারুকলার পরবর্তী একাডেমিক কমিটির মিটিংয়ে থাকার কথাও জানিয়েছেন ড. শামীম উদ্দিন খান। বলেন, ‘ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আগামী ৩১ মার্চের মধ্যে চবির কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে পুনরায় স্থানান্তর করব।’ এর আগে ২০১২ সালে চারুকলা ইনস্টিটিউটকে নগরে স্থানান্তর করা হয়। এরপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?