ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিএনপির ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি বিজয় অনিবার্য উল্লেখ করে, চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত এবং দুঃখজনকভাবে নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। তিনি উল্লেখ করেন, নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসবের চেষ্টা হয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে।
মাহদী বলেন, বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের পার্থক্য স্তিমিত করার জন্য ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া জাল ভোট, সিল মারা ব্যালট, মৃত ব্যক্তির ভোট ব্যবহার এবং ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টির অভিযোগ এসেছে। নির্বাচন কমিশন ক্ষেত্রবিশেষে পদক্ষেপ নিয়েছে, তবে তা আরও কার্যকর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভয় তৈরি করার চেষ্টা করা হয়েছে, তবে বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, তা গণতান্ত্রিকভাবে ম্যান্ডেট প্রতিপালন করবে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)