ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জয়-পরাজয় মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সিইসির
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে গণতন্ত্রের স্বাভাবিক ধারায় সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনী ফল যাই হোক, সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এই বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সিইসি আরও বলেন, ভোট প্রদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্বও। তাই প্রত্যেক ভোটারকে সচেতনভাবে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
ভোটকেন্দ্রে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি সংযমী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সিইসি। ব্যক্তিগত কষ্ট বা অসুবিধা উপেক্ষা করে জাতীয় নির্বাচনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সফল করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)