ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
‘৫৪ বছর ধরে দেশের উপর ষড়যন্ত্র চলছে’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের উপর গত ৫৪ বছর ধরে পার্শ্ববর্তী কোনো দেশ ষড়যন্ত্র করছে এবং প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবারও তারা একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদদের রক্তের বিনিময়ে আজকের গণতন্ত্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে মনে করেন এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটি তাদের ১৭ বছরের ফসল। তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছেন, যা ভুল।”
তিনি আরও বলেন, “আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ দীর্ঘ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র চালাচ্ছে এবং এবারও তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অনুষ্ঠিত গণতন্ত্রের নির্বাচনে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। কোন দল সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। যদি কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করার চেষ্টা করে, আমরা তাকে রুখে দেব।”
নাহিদ ইসলাম জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিন। তারা নির্বাচিত হলে দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে এবং শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবে। জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, ইনশাআল্লাহ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট