ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তৃণমূল পর্যায়ে আইসিটি দক্ষতা বাড়াতে সরকারের বড় প্রকল্প
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কেবল রাজধানীকেন্দ্রিক উদ্যোগ নয়, বরং উপজেলা ও তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা এবং দক্ষতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার (২৬ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইডিসি প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় নবনির্মিত ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ১০০টি কেন্দ্রে কাজ শুরু হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে আরও ১৭৯টি উপজেলার কাজ সম্পন্ন হবে।
বিশেষ সহকারী বলেন, "উপজেলা পর্যায়ের আইসিটি কর্মকর্তাদের জন্য অফিস স্পেস এবং তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও কো-ওয়ার্কিং স্পেস নিশ্চিত করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি সহায়তা প্রদান করা হবে।" তিনি অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, সরকার মোট ৪০০টি উপজেলায় এই কেন্দ্র স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৩০৩টি কেন্দ্র সক্রিয় হয়েছে এবং আজ ১০০টি কেন্দ্র আনুষ্ঠানিকভাবে রোলআউট করা হলো।
প্রতিটি কেন্দ্রে থাকছে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ এবং ‘প্লাগ অ্যান্ড প্লে’ জোন। বিশেষ করে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ জোন’ রাখা হয়েছে, যেখানে উচ্চগতির ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের সহায়তায় একসঙ্গে অন্তত ২০ জন কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)