ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক, ভাইরাল ভিডিওতে উদ্বিগ্ন ভক্তরা
বিনোদন ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত সুপারস্টার হৃতিক রোশানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন হৃতিক। তবে সেখান থেকে বিদায় নেওয়ার সময় তাকে ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে হাঁটতে দেখা গেছে।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বের হচ্ছেন। সাধারণত হাসিমুখে পোজ দিলেও এদিন সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, স্বাভাবিকভাবে হাঁটতে তার বেশ কষ্ট হচ্ছে। প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
হৃতিকের এই শারীরিক কষ্টের প্রেক্ষাপটে প্রখ্যাত কোরিওগ্রাফার বসকো মার্টিস এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, পর্দায় হৃতিকের যে দুর্দান্ত নাচ দর্শক দেখেন, তার অনেকগুলোর নেপথ্যেই থাকে প্রবল শারীরিক যন্ত্রণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করে বলেন, কালজয়ী ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র ‘সেনোরিতা’ গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র ব্যথায় ভুগছিলেন। কিন্তু পেশাদারিত্বের খাতিরে সেই যন্ত্রণাকে ছাপিয়ে তিনি নিখুঁতভাবে নাচের দৃশ্য সম্পন্ন করেছিলেন।
পর্দার ঝকঝকে ইমেজের আড়ালে হৃতিকের এই দীর্ঘদিনের শারীরিক লড়াই এবং পেশাদারিত্বের গল্প জেনে বিষ্মিত নেটিজেনরা। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও চিরচেনা ছন্দে রূপালি পর্দায় ফিরবেন তাদের প্রিয় সুপারস্টার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস