ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ফোনের কিবোর্ডে আসছে ৯টি নতুন ইমোজি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান যুগে মনের না বলা কথা কিংবা গভীর অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ‘ইমোজি’। শব্দ খরচ না করেই রাগ, অভিমান, আনন্দ বা ক্লান্তি এক ক্লিকেই প্রকাশ করা যায় এই চিহ্নগুলোর মাধ্যমে। ব্যবহারকারীদের সেই অভিব্যক্তিকে আরও বৈচিত্র্যময় করতে ২০২৬ সালে ফোনের কিবোর্ডে যুক্ত হতে যাচ্ছে আরও ৯টি নতুন ইমোজি।
ইমোজিপিডিয়া সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই ৯টি ইমোজির মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘পিকল’ (আচার বা ভিনেগারে সংরক্ষিত শসা) এবং ‘মেটেওর’ (উল্কাপিণ্ড)। মহাকাশ থেকে ধেয়ে আসা আগুনের গোলক বা উল্কাপিণ্ডের প্রতীকটি বিজ্ঞানপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
৯টি নতুন ইমোজির তালিকায় আরও রয়েছে—
১. চোখ কোঁচকানো হাসিমুখের একটি বিশেষ স্মাইলি।
২. বামদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল।
৩. ডানদিকে ঘোরানো আরেকটি বুড়ো আঙুল।
৪. পথ দেখানোর প্রতীক হিসেবে ‘লাইটহাউস’ বা বাতিঘর।
৫. জীবনচক্র ও দীর্ঘ ভ্রমণের প্রতীক ‘মোনার্ক প্রজাপতি’।
৬. একটি ইরেজার বা রবার।
৭. একটি হাতলযুক্ত জাল (নেট)।
কবে নাগাদ আসবে এই ইমোজি?
বর্তমানে এই ইমোজিগুলো খসড়া বা প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। ইউনিকোড কর্তৃপক্ষ এই তালিকা অ্যাপল, গুগল এবং স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে আপডেট হিসেবে ব্যবহারকারীদের কিবোর্ডে এগুলো যুক্ত হবে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ নাগাদ সাধারণ ব্যবহারকারীরা এই ইমোজিগুলো ব্যবহারের সুযোগ পাবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নতুন ইমোজিগুলো ব্যবহারের আগে তার সঠিক অর্থ জেনে নেওয়া জরুরি, যাতে মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো ভুল বার্তা না পৌঁছায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ