ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশের তালিকা প্রকাশ
ডুয়া ডেস্ক: ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মোট জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় ৩৪০ মিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। যাদের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ১.৪১ বিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং দেশটির জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার, জনসংখ্যা ৮০ মিলিয়ন।
চতুর্থ স্থানে যুক্তরাজ্য রয়েছে। যাদের জিডিপি ৩.৭৩ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় ৭০ মিলিয়ন। পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। যাদের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৮০ মিলিয়ন। দক্ষিণ কোরিয়া ষষ্ঠ স্থানে এবং এটি প্রযুক্তি এবং সামরিক শক্তির সমন্বয়ের কারণে সেরা শক্তিশালী দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫১.৭ মিলিয়ন।
সপ্তম স্থানে ফ্রান্স। যাদের জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৬৬.৫ মিলিয়ন। অষ্টম স্থানে রয়েছে জাপান। যাদের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ১২৫ মিলিয়ন। নবম স্থানে সৌদি আরব। যার জিডিপি ১.১৪ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৩৩.৯ মিলিয়ন। দশম স্থানে রয়েছে ইসরায়েল। যার জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় ৯.৪ মিলিয়ন।
এই তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন: নেতৃত্ব দেয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক, এবং সামরিক শক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ