ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাগত পদে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
২২ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগের আওতায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ পদের জন্য নির্দিষ্ট সংখ্যক জনবল উল্লেখ না থাকলেও যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা, কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং স্থানীয় ব্যাংকিং আইন, সংবিধান ও বিনিময়যোগ্য দলিল আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
আবেদনকারীদের কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি ফুলটাইম ভিত্তিতে অফিসে কাজের জন্য নির্ধারিত। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট লিংকে গিয়ে দেখা যাবে। আবেদন গ্রহণের শেষ সময় ২ ফেব্রুয়ারি ২০২৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিককরুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস