ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সার্কাস কন্যা হয়ে ফিরছেন মিথিলা
ডুয়া নিউজ : ছোটপর্দা দিয়ে অভিনয় জগতে পা রাখেন রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে কাজ করছেন বড় পর্দায়। এবার সার্কাসকন্যার ভূমিকায় হাজির হচ্ছেন ভারত-বাংলা সিনেমায় সমানতালে কাজ করা এই অভিনেত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নির্মাতা অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনোমে। সেখানে তাকে দেখা যাবে সার্কাস কন্যা হিসেবে।
সিনেমাটিতে মিথিলা ‘তারা’ চরিত্রে অভিনয় করবেন। যেখানে তাকে সার্কাস কন্যা হিসেবে দেখা যাবে। নদীর ধারে বাস করা এই চরিত্র সার্কাস দেখিয়ে বেড়ায়।
এ প্রসঙ্গে অভিনেত্রী মিথিলা বলেন, ‘আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি। সার্কাসে নাচতে হয়েছে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য তা আমার শরীরে লাগেনি।’
এই নায়িকা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য ছিল আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
সিনেমাটিতে মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। অন্যদিকে, এই সিনেমার মাধ্যমে মিথিলা প্রথমবার কণ্ঠ-অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস