ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আরএফএল গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি আরএফএল গ্রুপ তাদের করপোরেট সেলস বিভাগে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ ও ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, করপোরেট সেলস বিভাগের আওতায় এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নেওয়া হবে। এ পদে আবেদনকারীদের স্নাতক, বিবিএ, স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি।
চাকরিটি ফুলটাইম ভিত্তিতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হিসেবে ঢাকা ও চট্টগ্রাম নির্ধারণ করা হয়েছে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।
আগ্রহী প্রার্থীরা চাকরিটির বিস্তারিত জানতে এবং আবেদন করতে নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতেএই লিংকে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ