ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
২৯তম বিসিএসে ভুয়া কোটায় নিয়োগ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: ২৯তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও সেই কোটার সুবিধা নিয়ে প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ পাওয়ার অভিযোগে বড় সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সদস্য, সাবেক সচিব এবং চাকরি পাওয়া কয়েকজন ক্যাডার কর্মকর্তাসহ মোট ১৯ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুমোদিত মামলাগুলোর আসামির তালিকায় রয়েছেন পিএসসির সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী, অধ্যাপক সুরাইয়া বেগম, মির্জা শামসুজ্জামা, আবিদুর রেজা খান, এহসান শামীম, অধ্যাপক রাশিদা বেগম, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, সৈয়দ হাসিনুর রহমান, ইকরাম আহমেদ, অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম, মুহম্মদ লিয়াকত আলী খান এবং সাবেক সচিব চৌধুরী বাবুল হাসান।
এছাড়া সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. লোকমান আহমদও মামলার আসামি হয়েছেন।
এই ঘটনায় যাদের চাকরি পাওয়া ক্যাডার কর্মকর্তা হিসেবে আসামি করা হয়েছে, তারা হলেন—রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, হালিমা খাতুন, মিল্টন আলী বিশ্বাস, নাহিদা বারিক এবং খোরশেদ আলম।
দুদক সূত্র জানায়, অনুমোদিত মামলাগুলোতে নিয়োগ ও পরীক্ষা প্রক্রিয়ায় প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান টিমের সুপারিশের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা