ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
মেধাবী শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুবর্ণ সুযোগ
ডুয়া ডেস্ক : বাংলাদেশ সরকার অনুমোদিত মালশিয়ার বিশ্ব র্যাংকিংপ্রাপ্ত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ২০২৫ সালের মে ইনটেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে। অফার সম্পর্কে বিস্তারিত জানাতে শিক্ষার্থী ও অভিভাবকদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী স্কলারশিপ ডে।
আগামী ৭, ৮ ও ৯ই ফেব্রুয়ারি শুক্র, শনি ও রবিবার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা এর নিচতলায় এই স্কলারশিপ ডে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে স্কলারশিপ ডে’র কার্যক্রম।
এ সময় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি ও সমমান এবং ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং ইংলিশ প্লেসমেন্ট টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দেয়া হয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ প্রদান করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ এক শতাংশের মধ্যে রয়েছে। কিউএস ওয়ার্ল্ড র্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫।
মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ৯ম। বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
আরও বিস্তারিত জানতে স্কলারশিপ ডে’তে ঘুরে আসুন। স্থান: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস ২৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
যোগাযোগ: ০৯৬১০৯১৯৯৯৯, ০১৯৪৯৯৪৩৪৪৪, ০১৮৪৪৬১৬৫১৫, ০১৩২৭৪১৪১৯৯
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ