ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চেহারা নিয়ে সমালোচনার যে জবাব দিলেন অভিনেত্রী
ডুয়া ডেস্ক : আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর অভিনীত প্রথম ছবি ‘লাভইয়াপ্পা’। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। আর এ ছবি মুক্তি নিয়েই শুরু হয়েছে তার নানান ব্যস্ততা।
ইতোমধ্যে ছবির নানা ঝলক সামাজিক মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। আর তার পর থেকেই নবাগত এ অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে নেটিজেনদের একের পর এক কটাক্ষ। চেহারার জন্য একের পর এক তির্যক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি কাপুর বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার চেহারা নিয়ে খুব তাচ্ছিল্য করা হতো। বলা হতো আমি আমার মা বা দিদির মতো দেখতে হইনি। ছোটবেলায় এ ধরনের মন্তব্যে শিশুর আত্মসম্মানের ওপর প্রভাব পড়ে।
চোখ, নাক, ঠোঁট, গাল সবই নাকি অস্ত্রোপচার করা অভিনেত্রীর। নিন্দুকদের কথায় খুশি কাপুর বলেন, তিনি শয়ে শয়ে অস্ত্রোপচার করেননি। নিজের মুখে যেটুকু বদল এনেছেন, সেটুকুকে আত্মপরিচর্যা বলেই মনে করেন। অভিনেত্রী বলেন, আমি বলতে চাই না— লোকের কী করা উচিত বা কী করা উচিত নয়। লোকে যেমন বলে, আমি একশটা অস্ত্রোপচার করেছি, তেমন নয়।
তিনি বলেন, ত্বকের যত্ন নেওয়া বা ফিলার্স ব্যবহার করার জন্য কাউকে এভাবে সমালোচনা করা উচিত নয়। যদিও ফিলার্স ব্যবহারের পরও তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি। তাই চেহারা নিয়ে এখনো তাকে কুমন্তব্য শুনতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে