ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনের প্রস্তুতি ও চলমান প্রক্রিয়া নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটর অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপি নেতা আসিফ মাহমুদ একটি জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলেছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন, কেউ কেউ আইনজীবীদের মাধ্যমে মহড়া দিচ্ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “যারা পূর্বে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে এবং এখন দ্বৈত নাগরিক হয়েও নির্বাচনে অংশ নিতে চায়, তাদের কোনোভাবেই আমরা অনুমতি দেব না।”
এনসিপি নেতা হুঁশিয়ারি দিয়েছেন, যারা ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকদের নিয়ে নির্বাচন করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে শুধু আইনি লড়াই নয়, রাজপথেও আন্দোলন করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেলে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- নতুন পে স্কেলে নবম গ্রেডের বেতন কত? জেনে নিন