ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ বিভাগ খোলা হবে। এ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অন্যান্য শীর্ষ নেতারা। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।
তারেক রহমান বলেন, “বিএনপি যখন এর আগে সরকার পরিচালনা করেছিল, তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বা আহত হয়েছেন, তাদের পরিবারগুলোর দেখভাল সেই মন্ত্রণালয় করে থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ, আগামী সরকারে ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের মানুষদের কষ্টের কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করব। যাদের হারিয়েছি, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যারা পেছনে রয়ে গেছেন, তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার দেখভাল আমরা নিশ্চিত করব। কারণ তারা মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখেছিলেন। ২০২৪ সালে যারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ত্যাগ স্বীকার করেছেন। এ জন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যেই একটি নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হবে, যা এই মানুষগুলোর দেখভালের দায়িত্ব পালন করবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)