ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচি পালন করতে গিয়ে তারা আগারগাঁওয়ে অবস্থিত ইসির প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে বসে পড়েন।
সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন। এতে পুরো এলাকা সরব হয়ে ওঠে স্লোগান ও প্রতিবাদী বক্তব্যে।
এর আগে কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল ১১টার আগেই নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করবে ছাত্রদল। তিনি অভিযোগ করেন, ব্যালট পেপার সংক্রান্ত অনিয়মের পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত জোরপূর্বক প্রভাবিত করছে।
তিনি আরও দাবি করেন, ওই গোষ্ঠীর নেতারা নিয়মিতভাবে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবাধে যাতায়াত করে প্রভাব বিস্তার করছেন, যেখানে তাদের কোনো প্রাতিষ্ঠানিক কাজ নেই।
শেষদিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতেই আজ ছাত্রদল মাঠে নেমেছে। যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর এই প্রভাব বন্ধ না হয়, তাহলে ছাত্রদল ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী