ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
খাদ্য নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য: ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তিকে একসঙ্গে কাজ করতে হবে এবং উদ্ভাবনী গবেষণার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও সুদৃঢ় করতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত ‘লাইফ সাইন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক-২০২৬)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাইফ সায়েন্স, স্বাস্থ্য ও বায়োটেকনোলজি সংশ্লিষ্ট আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনী ধারাগুলোকে একত্রিত করা এবং বৈজ্ঞানিক জ্ঞানের প্রসারে ভূমিকা রাখার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে জীববিজ্ঞান, স্বাস্থ্য ও বায়োটেকনোলজি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন এবং বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের কনফারেন্স ও সেমিনারের বিকল্প নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ ‘মাছে-ভাতে বাঙালি’র দেশ হিসেবে পরিচিত। মাছ উৎপাদন ও রপ্তানিতে দেশ অনেক এগিয়ে রয়েছে। মাছ শুধু প্রোটিনের উৎস নয়, এতে এমন উপাদান রয়েছে যা ত্বকের জন্যও উপকারী। দক্ষিণাঞ্চলকে মাছের অভয়ারণ্য বলা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষে চাষিরা ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন। এই সাফল্যকে আরও গতিশীল করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গবেষণা এই অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)