ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ রোববার
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষা শেষ হতে চলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ টিম এই কাজ সম্পন্ন করেছে। ফল প্রস্তুতির কাজেও ভালো অগ্রগতি হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই ফল প্রকাশ করা হবে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, সেক্ষেত্রে ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।
প্রতি শূন্যপদে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় (ভাইভা) ডাকা হবে তা নিয়েও আলোচনার মধ্যে রয়েছে। আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ডাকা হতো। তবে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের কারণে আলোচনা চলছে, প্রতিটি শূন্যপদের জন্য পাঁচজন প্রার্থীকে ভাইভায় সুযোগ দেওয়া যাবে কি না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “ফল প্রকাশ খুব শিগগিরই হবে। বিশেষজ্ঞ টিম প্রস্তুতি সম্পন্ন করেছে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের পর ফলাফল প্রকাশ করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর