ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করবে সাত কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।
শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।
এসব সভায় পাওয়া মতামতের আলোকে খসড়াটি পরিমার্জন করা হয় বলে জানানো হয়। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।
তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। এর অংশ হিসেবে আগামী সোমবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েত করে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। ওই মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনের নেতারা।
এর আগে, অধ্যাদেশ জারির দাবিতে গত ১৪ ও ১৫ জানুয়ারি সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। ওই কর্মসূচির ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী