ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নি-হ-ত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খালে পড়ে যায় একটি যাত্রীবাহী ট্রাক। এতে একই পরিবারের ১৪ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে। ট্রাকটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে খুশাব শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে খুশাবের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের একটি খালে পড়ে যায়।
পুলিশের বরাতে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, ঘটনাস্থল থেকেই আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও সাতজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
হাফিজ আবদুল রশীদ আরও বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন এবং দুর্ঘটনায় কেউই প্রাণে বাঁচেনি। আহতদের কাছ থেকে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব শহরে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ