ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদি হ'ত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “আমার হত্যার বিচার চাই”, “বইলা গেছে হাদি ভাই”, “ভারত না বাংলাদেশ? বাংলাদেশ বাংলাদেশ”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো”সহ নানা স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, তরুণ সমাজকে উপেক্ষা করে কখনোই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, তরুণদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না।
আব্দুল্লাহ আল জাবের বলেন, কেউ কেউ ভেবেছিল শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে স্বাধীনতা, সীমান্ত সুরক্ষা কিংবা চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবে। কিন্তু বাস্তবতা হলো তরুণ প্রজন্ম এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সচেতন।
সমাবেশের শেষ পর্যায়ে তিনি স্পষ্ট করে জানান, শহীদ হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই আন্দোলন ও সংগ্রাম চলমান থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)