ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে : পাক সেনাপ্রধান
ডুয়া ডেস্ক: পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
বুধবার মুজাফ্ফরাবাদ সফরে যান জেনারেল আসিম মুনির। সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় পাক সেনাপ্রধান বলেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে।
সফরকালে পাক সেনাপ্রধান কাশ্মীরে নিযুক্ত অফিসার ও সেনাদের অটল নিষ্ঠা, পেশাদারিত্বের উৎকর্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন। এরপর তিনি কাশ্মীরের বিশিষ্ট স্থানীয় নেতা ও প্রবীণ সেনাদের সাথে কথা বলেন।
এ সময় জম্মু ও কাশ্মীরকে ‘অবৈধভাবে অধিকৃত’ অভিহিত করে এর জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন রয়েছে বলে জানান পাক সেনাপ্রধান। তিনি ভারতীয় নৃশংসতা ও উগ্রবাদের উত্থানেরও নিন্দা জানান।
তিনি প্রতিশ্রুতি দেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন-পীড়নের বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ন্যায্য সংগ্রামে পাকিস্তান সর্বদা পাশে থাকবে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরি জনগণের ইচ্ছা ও নিয়তি অনুসারে পুরো কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।
পাক সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
তথ্য : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ