ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
এমপিওভুক্তিতে আর্থিক লেনদেন নয়, শিক্ষা মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালি চক্রের সঙ্গে না জড়াতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এখানে কোনো স্তরেই মানুষের হস্তক্ষেপ বা ম্যানুয়াল মূল্যায়নের সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক বিশেষ বার্তায় এই সতর্কতা জারি করা হয়। গত ৭ জানুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ‘এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করা হবে। এই ডিজিটাল গ্রেডিংয়ের মাধ্যমেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুপারিশ বা অর্থের বিনিময়ে এমপিওভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা এ ধরনের অনৈতিক কাজে জড়াবেন, তারা প্রতারিত হতে পারেন বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।
একই সঙ্গে এমপিওভুক্তি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের লিখিত, মৌখিক বা সুপারিশ নিয়ে দপ্তরে সশরীরে হাজির না হতেও অনুরোধ করা হয়েছে। আগ্রহীদের শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইটের (www.shed.gov.bd, www.dshe.gov.bd অথবা www.banbeis.gov.bd) মাধ্যমে অনলাইনে ‘Online MPO Application’ শিরোনামে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)