ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের জালে তিন গোল বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে টানা দুই দিনে নারী ও পুরুষ—দুই বিভাগেই মাঠে নামে বাংলাদেশ। আগের দিন পুরুষ ফুটসালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হলেও, বৃহস্পতিবার নারী ফুটসালে শক্ত প্রতিপক্ষ ভারতকে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
নারী বিভাগের ম্যাচে বাংলাদেশ ৩–১ গোলে পরাজিত করে ভারতকে। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের মেয়েরা। প্রথমার্ধে অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দুটি গোলেই দারুণ ভূমিকা রাখেন কৃষ্ণা রাণী সরকার, যিনি নিখুঁত পাসে গোলের সুযোগ তৈরি করেন।
ফুটসালে আক্রমণ ও রক্ষণ—দুই দায়িত্বই সমান গুরুত্বপূর্ণ। সাবিনা শুধু গোল করেই থেমে থাকেননি, দলের রক্ষণ সামলাতেও ছিলেন অনবদ্য। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররা ম্যাচের ঘটনাপ্রবাহের পাশাপাশি সাবিনার ক্যারিয়ার, নেতৃত্বগুণ ও ফুটবলার হিসেবে তার সামর্থ্য নিয়েও আলোকপাত করেন।
দ্বিতীয়ার্ধে ভারত ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলিক, যিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ভারতের চাপের মধ্যেও বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগায়। সুমাইয়া মাতসুসিমা দ্রুতগতির আক্রমণ থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন।
এরপর ভারত একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর নিতে পারেনি। শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। উল্লেখ্য, ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। প্রায় সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে মাঠে নামার সুযোগ পেল দলটি।
জাতীয় দলে সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে ডাক দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে নিয়মিত সুযোগ না পেয়ে ফুটসালে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন এই অভিজ্ঞ খেলোয়াড়রা। ফুটসালেও তারা যে আন্তর্জাতিক মানের, তার প্রমাণ মিলেছে এই ম্যাচে। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে।
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রীড়াঙ্গনে টানাপোড়েন থাকলেও, থাইল্যান্ডে টানা দুই দিনে নারী ও পুরুষ ফুটসাল ম্যাচে ছিল কেবল প্রতিদ্বন্দ্বিতা—কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে দুটি ম্যাচ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?