ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাহুলের সেঞ্চুরিতে বিশাল লিড পেল ভারত-দেখুন সরাসরি (LIVE)
সরকার ফারাবী: তৃতীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরির দেখা পেলেন। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। ফলে নিউজিল্যান্ডকে সিরিজে সমতায় ফেরার জন্য করতে হবে ২৮৫ রান।
রাজকোটে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিং শুরুতে ভালো সূচনা পায় ভারত, উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। তবে ওপেনার শুবমান গিল ফিফটির দেখা পান।
কোহলির ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার। এরপর লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা ও নিতিশ কুমার রেড্ডি সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন। রাহুল ফিফটির পর সেঞ্চুরি তুলে নেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে।
রাহুলের সঙ্গে জাদেজা ২৭, নিতিশ ২০, হারসিত রানা ২ রান এবং মোহাম্মদ সিরাজ ২ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক, তিনটি উইকেট নিয়েছেন।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)