ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এই সাক্ষাৎ সম্পন্ন হয়। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন। বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।
অধিকৃত সূত্রে জানা গেছে, সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সাক্ষাৎকালে মিশন কর্মকর্তারা অধ্যাপক আলী রীয়াজকে তাদের কার্যক্রমের উদ্দেশ্য জানিয়ে বলেন, প্রাথমিকভাবে ২০০ জন পর্যবেক্ষক ১১ জন বিশ্লেষক দলের নেতৃত্বে ২৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছেছেন। আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নির্ধারিত এলাকায় নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট পাঠাবেন।
নির্বাচনের কয়েক দিন আগে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণের পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলো থেকেও আরও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে অংশ নেবেন।
মিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তারা নির্বাচনের পুরো প্রক্রিয়া তথ্যভিত্তিক, সমন্বিত এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবে। প্রাথমিক প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রকাশ করা হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করা হবে।
নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর মিশন চূড়ান্ত প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অংশীদারদের কাছে হস্তান্তর করবে। এই প্রতিবেদন মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হবে।
অধ্যাপক আলী রীয়াজ নিশ্চিত করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের কার্যক্রমকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু